নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনায় যবিপ্রবিতে ‘ইর্তিকা''

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামি সংস্কৃতির আবহে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী ‘ইর্তিকা’২১’ আয়োজন

2026-11-24T15:14:51+00:00
2026-11-24T15:14:51+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনায় যবিপ্রবিতে ‘ইর্তিকা''
যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনায় যবিপ্রবিতে ‘ইর্তিকা''
ইসলামি সংস্কৃতির আবহে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী ‘ইর্তিকা’২১’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কালচারাল সোসাইটি। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ছিল গাইডেন্স সিম্পোজিয়াম, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।

‘ইসলামি সংস্কৃতির আবহে নবসূর্যের প্রোজ্জ্বল লালিমা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামি চিন্তাবিদ শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সিম্পোজিয়ামে তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দ্বীন, ঈমান ও আমলের চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে বিদায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে আল-কুরআন, সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। নবীন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উপহার বিতরণ করা হয়।

এ ছাড়া ‘সীরাহ ৩৬০°: রহমাতুল্লিল আ’লামিন ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ ও ফজর ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সীরাহ প্রতিযোগিতায় প্রথম হন ইইই বিভাগের মো. মেহেদী হাসান, দ্বিতীয় ফার্মেসি বিভাগের রহমাতুল্লাহ আল আরাবী এবং তৃতীয় হন ব্যবস্থাপনা বিভাগের মো. আলী কাদের।

দিনের শেষ পর্বে ‘মেহফিল-ই-ইর্তিকা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’ কাওয়ালি ও নাতে রাসূল (সা.) পরিবেশন করে। রাত প্রায় ১১টা পর্যন্ত চলা এ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: