ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, এক দিনে প্রাণ গেল ৬ জনের

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে

2026-11-04T17:47:46+00:00
2026-11-04T17:47:46+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, এক দিনে প্রাণ গেল ৬ জনের
অনলাইন ডেস্ক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। অন্যদিকে, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ায় এ বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের তিন দিন—রোববার, সোমবার ও মঙ্গলবারও ডেঙ্গুতে প্রতিদিন ছয়জন করে মারা গেছেন। ফলে টানা চার দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছয়ের ঘরে রয়েছে।




Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: