শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবির মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। এ লক্ষ্যে গঠিত

2026-11-04T11:42:01+00:00
2026-11-04T13:15:07+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বাণিজ্য
শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম  আপডেট: ০৪.১১.২০২৬ ১:১৫ পিএম
প্রতীকী ছবি

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবির মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। এ লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা পূর্বনির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল ৩টার পরিবর্তে বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ে বৈঠকটি বসবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বার্তায় সভার সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের মধ্যে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন জোরালো হয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করছেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানা বন্ধ রাখতে হয়েছে।

বর্তমানে পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত এ মজুরি ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, প্রতি তিন বছর পরপর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে।

এর আগে মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমান দ্রুততম সময়ের মধ্যে প্রথম সভা আয়োজন এবং নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আজকের বৈঠকের মধ্য দিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: