হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার

2026-11-01T16:06:18+00:00
2026-11-01T16:06:18+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম 
সংগৃহীত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ডিসপ্লে জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ টাকা।

৩৯ বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: