যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা নেই, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামনে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন যিনি ইসরাইলের ওপর চটে থাকতে পারেন—এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী

2026-10-19T18:40:01+00:00
2026-10-19T18:50:06+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা নেই, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৬:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা নেই, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু
সামনে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন যিনি ইসরাইলের ওপর চটে থাকতে পারেন—এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই আগেভাগেই ভারত এবং লাতিন আমেরিকার দেশগুলোর মতো নতুন মিত্র তৈরি করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নীতি ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট চলে আসতে পারেন যিনি ইসরাইলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। সে রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারত ও অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গাঢ় করার কথা জানান তিনি। বিশ্বের কাছে ইসরাইল যে একা নয়, তা বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথা আবারও তুলে ধরেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহুর এমন নিরাপত্তা নীতিকে পাত্তা না দিয়ে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি একে কেবলই রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেছেন। আইজেনকোটের মতে, যুদ্ধের মধ্যে নিজের ব্যর্থতা ঢাকতে এবং নির্বাচনে সুবিধা পেতেই জনগণের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।




Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: