৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধে একসঙ্গে হাজির হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের আসন্ন নতুন

2026-10-14T18:36:26+00:00
2026-10-14T18:36:26+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিনোদন
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিনোদন ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম 
দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা
বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধে একসঙ্গে হাজির হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের আসন্ন নতুন সিনেমা ‘রণবলী’ মুক্তির আগেই এক দারুণ মানবিক উদ্যোগ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী ‘জয়াম্মা’র চরিত্রে অভিনয় করতে গিয়ে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি অসহায় ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী তিন মাস ধরে ওই পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজেই এই বিশেষ উদ্যোগের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রাশমিকা। প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীর সহযোগী দলের সদস্যরা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিচ্ছেন। রাশমিকার আশা, তাঁর এই সামান্য সহায়তার ফলে পরিবারগুলো তাদের দৈনন্দিন বাজারের খরচ বাঁচিয়ে সেই অর্থ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে জমা রাখতে পারবে।

নিজের এমন উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা জানান, সিনেমার চরিত্র ‘জয়াম্মা’র সঙ্গে তাঁর ব্যক্তিত্বের একটি গভীর মিল রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।”

তবে এতদিন বিষয়টি নিজের ব্যক্তিগত বৃত্তেই রাখতে চেয়েছিলেন রাশমিকা, তাই তা প্রকাশ্যে আনেননি। এতদিন কেবল তাঁর সহযোগী দলের কয়েকজন সদস্যই এ বিষয়ে জানতেন। তবে এখন তাঁর মনে হয়েছে, নিজের এই কাজের কথা প্রকাশ্যে আনলে তা দেখে সমাজের অন্য মানুষেরাও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন।

রাশমিকা বলেন, “আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তাহলে আমার খুব ভালো লাগবে।” শুধু এককালীন সাহায্যই নয়, বরং আগামী এক বছর ধরে নিয়মিতভাবে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, “আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।”

উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার আসন্ন সিনেমা ‘রণবলী’-র গল্পের পটভূমি সাজানো হয়েছে ব্রিটিশ আমলের এক ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটকে সামনে রেখে। ওই সময়ে খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল চরম বিপর্যয়ের মুখে পড়েছিল এবং অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা, আর তাঁর স্ত্রী জয়াম্মার ভূমিকায় পর্দায় দেখা যাবে রাশমিকাকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: