বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

বিনোদন ডেস্ক

বিনোদন

বয়স ৬০ পেরিয়ে জীবনের এই বিশেষ পর্যায়ে এসে কি নিজের সন্তানের অভাব অনুভব করছেন সালমান খান? বলিপাড়ার এই জনপ্রিয় তারকাকে

2026-10-14T18:20:10+00:00
2026-10-14T18:20:10+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিনোদন
বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
বিনোদন ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম 
বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
বয়স ৬০ পেরিয়ে জীবনের এই বিশেষ পর্যায়ে এসে কি নিজের সন্তানের অভাব অনুভব করছেন সালমান খান? বলিপাড়ার এই জনপ্রিয় তারকাকে ঘিরে এখন এমনই নানা জল্পনা ও আলোচনা চলছে অনুরাগী মহলে। দীর্ঘ প্রায় ২২ বছরের পথচলা শেষে বন্ধ হতে যাওয়া সঞ্চালক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বেই অতিথি হয়ে হাজির হচ্ছেন এই মেগাস্টার। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন, একা থাকা এবং বাবা হওয়ার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।

অনুষ্ঠানে সালমানের কাছে প্রশ্ন রাখা হয়, নিজের সন্তান না থাকার অভাব কি তিনি অনুভব করেন? উত্তরে সালমান স্বীকার করেন যে তিনি নিজের সন্তান চান। পাশাপাশি ভাইজান পরিবার, মানসিক নির্ভরতার গুরুত্ব এবং জীবনে একজন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও খোলামেলা আলোচনা করেন।

সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। দীর্ঘদিন ধরেই রুমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। পরিবারের নানা অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক জায়গায় তাদের একসঙ্গে উপস্থিতি এই সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করলেও, সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো স্পষ্ট করে কিছু জানাননি তাদের কেউই।

‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রচার ঝলকেও তাদের বেশ কিছু মজার মুহূর্ত দেখা গেছে। সেখানে সালমানকে রসিকতা করে বলতে শোনা যায়, “কফি উইথ করণ-এর পরে হবে কফি উইথ সালমান।” তার এই কথা শুনে হেসে ওঠেন করণ জোহর।

এরপরই সালমানকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, “আপনি কি এখনো কুমার?” প্রশ্ন শুনে মজার ছলে অভিনেতার জবাব ছিল, “সংযত হও ভাই, সংযত হও।” দুই তারকার কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের স্মৃতিও। উল্লেখ্য, আগের এক সিজনে সালমান দাবি করেছিলেন যে তিনি এখনও কুমার।

পুরোনো প্রসঙ্গ নিয়ে হাসাহাসি হলেও করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত হয়েছেন। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, “এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।”

আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন। প্রথম পর্বেই করণের মুখোমুখি হচ্ছেন সালমান খান। একইসঙ্গে এটি হতে চলেছে এই শোয়ের অন্তিম সিজন। আর এর মাধ্যমেই দীর্ঘ ২২ বছরের যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে ‘কফি উইথ করণ’-এর।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: