বিবাহবার্ষিকীর উপহারের বদলে বিচ্ছেদের নোটিশ, দাম্পত্যের তিক্ততা জানালেন সেলিনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ও অস্ট্রীয় ব্যবসায়ী পিটার হাগের ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার প্রক্রিয়া এখন আইনি লড়াইয়ে গড়িয়েছে।

2026-10-14T16:36:08+00:00
2026-10-14T16:36:08+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিনোদন
বিবাহবার্ষিকীর উপহারের বদলে বিচ্ছেদের নোটিশ, দাম্পত্যের তিক্ততা জানালেন সেলিনা
বিনোদন ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম 
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ও অস্ট্রীয় ব্যবসায়ী পিটার হাগের ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার প্রক্রিয়া এখন আইনি লড়াইয়ে গড়িয়েছে। বিচ্ছেদকে কেন্দ্র করে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, আইনি খরচ বহন করতে না পারলে তাঁকে পরিচারিকার কাজ করে অর্থ উপার্জনের পরামর্শ দেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে সেলিনা জানিয়েছেন, চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই স্বামীর কাছ থেকে শান্তিপূর্ণভাবে আলাদা হতে চেয়েছিলেন তিনি। তবে তাঁর অভিযোগ, বিচ্ছেদের প্রক্রিয়ায় তাঁকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সন্তানদের অভিভাবকত্ব নিয়েও এখনো আইনি লড়াই চলছে।

সেলিনার ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর উপহার পাওয়ার প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু উপহারের পরিবর্তে হাতে পান বিচ্ছেদের নোটিশ। ওই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী লেখেন, এক বছর আগে একটি সুটকেস নিয়ে মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি। সেই সুটকেসে ছিল প্রয়োজনীয় নথিপত্র, প্রয়াত মায়ের শাড়ি আর একরাশ যন্ত্রণা।

অভিনেত্রীর দাবি, মামলার প্রথম শুনানিতে বিচারক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের জন্য নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। সন্তানদের কথা বিবেচনা করে ওই সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার চেষ্টা করেন তিনি। এ জন্য স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও মানসিক যন্ত্রণার অভিযোগ আদালতে না তোলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে জানিয়েছেন সেলিনা।

তবে আইনি খরচ বহনের সামর্থ্য নিয়ে কথা বলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ তাঁর। সেলিনার দাবি, পিটার তাঁকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেন। অর্থের অভাব হলে পরিচারিকার কাজ করার পরামর্শও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সেলিনা আরও অভিযোগ করেছেন, সন্তানদের তাঁর বিরুদ্ধে প্রভাবিত করা হচ্ছে। একই সঙ্গে তাঁকে মানসিকভাবে অসুস্থ মা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অস্ট্রিয়ায় প্রতিবেশীদের সহায়তায় রাত একটার দিকে বাড়ি ছাড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় বলিউড অভিনেত্রী লারা দত্ত তাঁর সঙ্গে ঘটে যাওয়া পরিস্থিতির সাক্ষী ছিলেন বলেও দাবি করেছেন সেলিনা।

চার সন্তানের যৌথ অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চললেও ন্যায়বিচারের প্রত্যাশা ছাড়ছেন না অভিনেত্রী। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি নিজেকে একা মা হিসেবে উল্লেখ করেছেন।

তবে সেলিনা জেটলির এসব অভিযোগের বিষয়ে পিটার হাগের কোনো বক্তব্য প্রকাশিত হয়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: