আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা

2026-10-04T17:04:50+00:00
2026-10-04T17:04:50+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম 
অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। জামিন শুনানিকে কেন্দ্র করে এজলাসের ভেতরে ও বাইরে দুই পক্ষের আইনজীবীরা কয়েক দফায় উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।

জানা গেছে, এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান নিয়ে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও শুরু হয় আখতারুজ্জামানের জামিন শুনানি।

শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: