খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামিকে আত্মসমর্পণের

2026-10-01T20:18:06+00:00
2026-10-01T20:18:06+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আইন-আদালত
খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, পলাতক আসামিদের আদালতে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ জানানো হবে।

মামলাটিতে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

অন্য ৩৪ আসামি এখনো গ্রেফতার হননি। তাদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ওসি হুমায়ুন কবীর।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে থাকা দালিলিক ও মৌখিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এবার তাদের আদালতে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হলো।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুই আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়।

মামলার শুনানির দিন কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: