‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ধানমণ্ডিতে পরপর হাতবোমা বিস্ফোরণ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ

2026-09-26T14:19:39+00:00
2026-09-26T14:21:32+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ধানমণ্ডিতে পরপর হাতবোমা বিস্ফোরণ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ২:২১ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একদল লোক মিছিলের উদ্দেশ্যে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, ‘একদল লোক মিছিল করার উদ্দেশ্যে জড়ো হলে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।’

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাঁদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করছেন। মিছিলের ব্যানারে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’ লেখা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ইবনেসিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে যায়। সেখানে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে।

হাতবোমা বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেছিলেন। সে সময়ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুলিশ রাবার বুলেট ছোড়ে।

ওই ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

মিছিলের ঘটনাকে কেন্দ্র করে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: