কল্যাণ ফি বাড়ল ২ হাজার টাকা, কার্যকর ১ অক্টোবর

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিদেশগামী কর্মীদের ‘কল্যাণ ফি’ ২ হাজার টাকা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে আগামী ১ অক্টোবর থেকে বিদেশগামী

2026-09-22T16:44:13+00:00
2026-09-22T16:44:13+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কল্যাণ ফি বাড়ল ২ হাজার টাকা, কার্যকর ১ অক্টোবর
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশগামী কর্মীদের ‘কল্যাণ ফি’ ২ হাজার টাকা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে আগামী ১ অক্টোবর থেকে বিদেশগামী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে ৫ হাজার ৫০০ টাকা দিতে হবে। এতদিন এ ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত এক পরিপত্রে নতুন ফি নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করা এবং বর্তমান ডলারের মূল্য ও বাজারদরের সঙ্গে সমন্বয়ের জন্য ‘কল্যাণ ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।

২০১৫ সালে নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে এই ফি ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে। বিদেশগামী, বিদেশে অবস্থানরত কর্মী অথবা বিমানবন্দর থেকে আদায়যোগ্য এই ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ফি নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: