দূরপাল্লা থেকে মহানগর—বাড়ল বাসভাড়া

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম

2026-09-22T15:23:31+00:00
2026-09-22T15:23:31+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দূরপাল্লা থেকে মহানগর—বাড়ল বাসভাড়া
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হতে পারে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আউয়ালের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিআরটিএ, বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বাসভাড়া নির্ধারণের একটি নীতিমালা রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে ওই নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট হারে বাসভাড়া সমন্বয়ের বিধান রয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, হিসাব অনুযায়ী এবার প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে মালিক সমিতিকে সরকারি নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার অনুরোধ করা হয়েছে। মালিকরা তাতে সম্মতি দিয়েছেন। ফলে ভাড়া ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা বাড়বে।

নতুন প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা হতে পারে। বর্তমানে এ ভাড়া ২ টাকা ৫৩ পয়সা।

দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হতে পারে।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হওয়ার প্রস্তাব করা হয়েছে।

তবে নতুন ভাড়া কার্যকরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: