দুধেও দামের ধাক্কা, লিটারে বাড়ল ১০ টাকা

বাণিজ্য

বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম বেড়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিটারপ্রতি সর্বোচ্চ

2026-09-21T18:16:39+00:00
2026-09-21T18:16:39+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
দুধেও দামের ধাক্কা, লিটারে বাড়ল ১০ টাকা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
সংগৃহীত ছবি
বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম বেড়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম সমন্বয় করেছে। এতে বাড়তি দামের চাপে পড়েছেন ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে এই দুধের দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটারের প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার দুধের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।

দুধের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় ও পুষ্টিকর খাদ্য হিসেবে দুধ নিয়মিত কিনতে হয়। কিন্তু ধারাবাহিকভাবে দাম বাড়ায় অনেক পরিবারের জন্য দুধ কেনার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর প্যাকেটজাত তরল দুধের বিক্রি কিছুটা কমেছে। তাদের ভাষ্য, প্রায় একই সময়ে একাধিক ব্র্যান্ডের দুধের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে এর প্রভাব পড়েছে।

তবে দাম বাড়ানোর বিষয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তি, সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করা হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।

উৎপাদন ব্যয়ের এই বাড়তি চাপ সামাল দিতেই প্যাকেটজাত তরল দুধের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: