বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য

ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতে ব্রেন্ট ও

2026-09-21T12:24:23+00:00
2026-09-21T12:24:41+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ১২:২৪ পিএম
সংগৃহীত ছবি

ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই ধরনের তেলের দামই গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

জিএমটি রাত ২টা ১৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ১৫ ডলার কমে হয় ৯৮ দশমিক ১৫ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা তেলের বাজারে অনিশ্চয়তা কিছুটা কমিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এখনো তেলের বাজারের জন্য বড় ঝুঁকি হয়ে আছে।

এর মধ্যেই সৌদি আরবের তেল সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে। ইয়েমেনের হুতিদের হামলার পর দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন তৈরি হলেও হরমুজ প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহন বেড়েছে।

বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। আগস্টে তা নেমে গিয়েছিল দৈনিক প্রায় ২৪ লাখ ব্যারেলে।

স্যাটেলাইট তথ্য বলছে, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহনের গড় পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ২৯ লাখ ব্যারেল। আগস্টে এই হার ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: