অক্টোবরে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টও খেলবে আফগানরা। সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ৯ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সফর। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামবে তিন দল।
১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। বাংলাদেশ ফাইনালে উঠতে পারলে এক টেস্টসহ মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
এসিবি এখনো ম্যাচগুলোর ভেন্যু ঘোষণা করেনি। তবে টেস্ট দুবাইয়ে এবং ওয়ানডে সিরিজ শারজায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি
তারিখ
ম্যাচ
|
| ১৭ অক্টোবর | বাংলাদেশ–জিম্বাবুয়ে |
| ১৯ অক্টোবর | জিম্বাবুয়ে–আফগানিস্তান |
| ২১ অক্টোবর | বাংলাদেশ–আফগানিস্তান |
| ২৩ অক্টোবর | ফাইনাল |
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে আফগানিস্তান। টি-টোয়েন্টি দুটি হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং টেস্ট দুটি শুরু হবে ৫ ও ১৩ নভেম্বর।