কলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে

অনলাইন ডেস্ক

জাতীয়

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

2026-08-19T17:38:35+00:00
2026-08-19T17:38:35+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
জাতীয়
কলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে
অনলাইন ডেস্ক
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পিএম 
ফাইল ছবি
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহনে কোনো পরিবার সক্ষম না হলে সরকার সেই ব্যয় বহন করবে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সহযোগিতা চাওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতার নিউমার্কেট এলাকার ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় দেশে স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: