মহাসড়কে থ্রি-হুইলার নিষিদ্ধ, এআই ক্যামেরায় হবে স্বয়ংক্রিয় জরিমানা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের কোনো মহাসড়কেই আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

2026-08-18T16:00:03+00:00
2026-08-18T16:00:03+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
জাতীয়
মহাসড়কে থ্রি-হুইলার নিষিদ্ধ, এআই ক্যামেরায় হবে স্বয়ংক্রিয় জরিমানা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম 
সংগৃহীত ছবি
দেশের কোনো মহাসড়কেই আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারি ও জরিমানা ব্যবস্থা চালুর কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। এসব যান মহাসড়কে উঠলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নতুন চালু হওয়া এআই ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। আইন ভাঙার ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে।

জরিমানার পরিমাণ ও অপরাধের ধরনও নোটিশে জানিয়ে দেওয়া হবে। পরে নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার কার্যক্রমে কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি চালু করা হবে।

মহাসড়কে চাঁদাবাজি নিয়েও কথা বলেন তিনি। মালিকপক্ষ বা শ্রমিকপক্ষ যে পক্ষ থেকেই চাঁদাবাজি করা হোক, ক্যামেরার মাধ্যমে তা রেকর্ড করা হবে বলে জানান তিনি। তার আশা, প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে চাঁদাবাজির প্রবণতাও কমবে।

হাইওয়ে পুলিশ বলছে, এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগ আরও দ্রুত ও কার্যকর হবে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালানো এবং উল্টো পথে চলাচলের মতো ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ন্ত্রণে এ প্রযুক্তি ভূমিকা রাখবে। এতে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: