আ. লীগের ‘সব বৈশিষ্ট্য’ অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ‘সব বৈশিষ্ট্য’ অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার

2026-08-18T16:14:08+00:00
2026-08-18T16:14:08+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
রাজনীতি
আ. লীগের ‘সব বৈশিষ্ট্য’ অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম 
ফাইল ছবি
বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ‘সব বৈশিষ্ট্য’ অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার অভিযোগ, জামায়াত-শিবির এখন ‘জালিম সংগঠনে’ পরিণত হয়েছে এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতের কোনো জায়গা রাখবে না।

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এসব কথা বলেন রাশেদ খান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার পর জামায়াত-শিবির দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘পেশিশক্তির মহড়া’ দিয়েছে। তার মতে, অতীতে বিরোধী দলগুলোকে সাধারণত মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও জামায়াতের বর্তমান আচরণে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

রাশেদ খান বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান বিরোধী দল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।’

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানান রাশেদ খান। বিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করে তিনি বলেন, তারা গণঅধিকার পরিষদকে জামায়াতমুখী করতে চেয়েছিলেন, এমন নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন।

রাশেদ খান দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের বিষয়ে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন বুঝতে পেরেছেন। এ কারণে সারা দেশে তাদের প্রতিবাদকেও স্বাগত জানান তিনি।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের গণঅধিকার পরিষদকে নিয়ে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদের অবদান রয়েছে।

তার দাবি, জামায়াত যখন ‘গুপ্ত’ ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল। ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: