ঢাবি ছাত্রদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার

অনলাইন ডেস্ক

রাজনীতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা

2026-08-18T19:48:30+00:00
2026-08-18T19:48:30+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
ঢাবি ছাত্রদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিম এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি।

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাহিম ও আলামিনকে ছাত্রদলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই সঙ্গে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সাইমন বলেন, কমিটি গঠনের পর থেকেই ফাইয়াজ মো. শারাফ ফাহিম কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এমনকি দলের কোনো কর্মসূচিতেও তাকে দেখা যায়নি। এ কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ও সক্রিয়তার বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: