‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’—নাহিদকে রাশেদ খাঁনের কটাক্ষ

অনলাইন ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে কড়া

2026-08-04T19:36:18+00:00
2026-08-04T19:36:18+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
রাজনীতি
‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’—নাহিদকে রাশেদ খাঁনের কটাক্ষ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম 
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে কড়া সমালোচনা করেছেন।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না। আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি।’

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচার ও শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার সুযোগ থাকলেও তা করা হয়নি। রাজধানীর একটি অনুষ্ঠানে এক শহীদ পিতার বক্তব্য তুলে ধরে তিনি এনসিপির নেতাদের সমালোচনা করেন।

তিনি আরও অভিযোগ করেন, জনগণ এনসিপিকে প্রত্যাখ্যান করেছে এবং সংসদীয় রাজনীতিতে টিকে থাকতে দলটিকে জামায়াতের ওপর নির্ভর করতে হয়েছে। একই সঙ্গে তিনি নাহিদ ইসলামের অতীত বক্তব্য স্মরণ করিয়ে বলেন, আগে জামায়াতের সঙ্গে জোট না করার কথা বললেও এখন তিনি জামায়াতের নেতৃত্বকে মেনে নিয়েছেন।

রাশেদ খাঁন আরও বলেন, বিএনপির হাতে বর্তমান ক্ষমতার সামান্য অংশ থাকলেও তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দেশে থাকতে দিত না। ১৮ মাসের শাসনামলে মানুষের প্রতি অবমূল্যায়নের ফল এখন এনসিপিকে ভোগ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: