যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশির প্রত্যাবর্তন, জানা গেল কারণ

অনলাইন ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকার

2026-07-30T18:07:17+00:00
2026-07-30T18:07:17+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশির প্রত্যাবর্তন, জানা গেল কারণ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘন এবং বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ফেরত আসা ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়।

ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে চলতি মাসেও যুক্তরাষ্ট্র থেকে একাধিক দফায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এসব ডিপোর্টেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: