যশোর চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা

ভোরের ডাক ডেস্ক

কর্পোরেট কর্নার

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড ডায়াগনস্টিকস যশোর এবং ল্যাবএইড ফার্মার যৌথ

2026-07-29T12:29:44+00:00
2026-07-29T12:29:44+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
কর্পোরেট কর্নার
যশোর চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম 
সংগৃহীত ছবি
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড ডায়াগনস্টিকস যশোর এবং ল্যাবএইড ফার্মার যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এই হেলথ ক্যাম্প ও উদ্যোগটি সারা বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দাড়প্রান্তে পৌছে দেয়া এবং সচেতনতা তৈরি করার জন্য। 

এই উদ্দোগটি গ্রহণ করেন ল্যাবএইডের কর্ণধর সাকিফ শামীম, ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড হাসপাতালস গ্রুপ, চেয়ারম্যান, সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইকোনমিক রিসার্চ, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন। 

তার এই মহৎ উদ্দোগেরই অংশ হিসেবে আজ যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে এক বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা আয়োজিত হয়েছে। 

এই আয়োজনে অংশগ্রহণ করেন যশোর চেম্বার অব কমার্সীর নেতৃবৃন্দ, ঔষধ ব্যবসায়ী সমিতি, টাইলস ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি, ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, ইটভাটা মালিক সমিতি, জুয়েলারি সমিতি, মহিলা উদ্যোক্তা, কাপড় ব্যবসায়ী সমিতি, মোটর পার্টস ব্যবসায়ী সমিতি, ইস্পাত ও লৌহ ব্যবসায়ী সমিতি, ফল ব্যবসায়ী সমিতি, চশমা সমিতি, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতিসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং চেম্বারের নির্বাহী কর্মকর্তারা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। 

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর চেম্বারের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডিজিএম (বিজনেস ডেভেলপমেন্ট) ফিরোজ হোসেন খান, পিএমডি ও পিআর ডিপার্টেমেন্টের সিনিয়র ম্যানেজার জাকির হোসেন, সিনিয়র ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) মো. আবু নাজিম, ল্যাবএইড ডায়াগনস্টিকস যশোরের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, ল্যাবএইড ফার্মা'র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোঃ আতিকুজ্জামান আতিক সহ ল্যাবএইডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়। 

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীদের জন্য ধারাবাহিকভাবে স্বাস্থ্যসেবা ও ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের এ উদ্যোগ তাঁর দূরদর্শী পরিকল্পনারই অংশ। কর্মশালায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান ক্যান্সারের কারণ, ঝুঁকির বিষয়, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

পাশাপাশি তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের অগ্রযাত্রা, আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং দেশের ক্যান্সার চিকিৎসা খাতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। 
অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের কর্ণধার এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম-এর পক্ষ থেকে হাসপাতালের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং রোগীকেন্দ্রিক সেবার বিভিন্ন দিক নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হাসপাতালটির পিএমডি ও পিআর ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার জাকির হোসেন। 

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী সদস্যদের বিনামূল্যে বেসিক মেডিকেল চেকআপ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।


Loading...
Loading...

কর্পোরেট কর্নার- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: