জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাবনা নাকচ করলেন বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাণিজ্য

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন দেশে আপাতত নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা

2026-07-24T18:13:00+00:00
2026-07-24T18:13:00+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
বাণিজ্য
জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাবনা নাকচ করলেন বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন দেশে আপাতত নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা মূল্যবৃদ্ধি হলেও সরকার জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ব্যবস্থায় বাংলাদেশের জন্য বাস্তবে নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

জ্বালানির মূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারের প্রভাবে কিছুটা মূল্যবৃদ্ধি দেখা গেলেও সরকার নতুন করে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের ওপর একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ায় আগের শুল্ক কাঠামোই নতুন নামে কার্যকর করা হয়েছে। ফলে এতে বাংলাদেশের জন্য আগের অবস্থার তুলনায় বাস্তব কোনো পরিবর্তন ঘটেনি।

এদিকে, দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ জন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: