বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

কয়েক দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের চিত্র এখনো উদ্বেগজনক। প্রতিদিনের মতো

2026-07-20T11:43:55+00:00
2026-07-20T11:43:55+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম 
সংগৃহীত ছবি
কয়েক দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের চিত্র এখনো উদ্বেগজনক। প্রতিদিনের মতো আজও বায়ুমানের সূচকে বিভিন্ন শহরের অবস্থানে পরিবর্তন এসেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকার বায়ুমান সূচক ছিল ৭৪। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ৩১তম। ৭৪ স্কোরের বায়ুমান ‘মাঝারি’ (Moderate) হিসেবে বিবেচিত।

একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৬৮। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৫১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৩৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন বায়ুদূষণের প্রধান উৎস। এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ না করলে বায়ুর মানে স্থায়ী উন্নতি সম্ভব নয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।


  বিষয়:   বায়ুদূষণ  ঢাকা  কাম্পালা  আইকিউএয়ার  এয়ার কোয়ালিটি ইনডেক্স  বায়ুমান 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: