জনপ্রত্যাশা পূরণে প্রয়োজনে মন্ত্রিসভায় পরিবর্তন

ডা. জাহেদ উর রহমান

জাতীয়

সরকারের কার্যক্রমে জবাবদিহিতা ও কর্মদক্ষতার ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দায়িত্ব পালনে প্রত্যাশিত ফল দেখাতে

2026-07-21T14:44:24+00:00
2026-07-21T14:44:24+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
তথ্য উপদেষ্টা
জনপ্রত্যাশা পূরণে প্রয়োজনে মন্ত্রিসভায় পরিবর্তন
ডা. জাহেদ উর রহমান
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের কার্যক্রমে জবাবদিহিতা ও কর্মদক্ষতার ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দায়িত্ব পালনে প্রত্যাশিত ফল দেখাতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও দক্ষ প্রশাসন গড়ে তুলতেই প্রয়োজনে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। সরকারের সমালোচনা করা যাবে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

ডা. জাহেদ উর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। এই প্যানেল ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবে। অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে অতীতে দেশীয় গ্যাস উত্তোলনে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে দেশের গ্যাসের মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর চাহিদা পূরণ সম্ভব। এ ছাড়া এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।

তিনি জানান, আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বিলম্ব হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবে।

এ ছাড়া যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে সরিয়ে নতুন স্থানে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।


  বিষয়:   তথ্য উপদেষ্টা  ডা. জাহেদ উর রহমান  মন্ত্রিসভা 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: