‘পক্ষপাতমুক্ত থেকে জনগণের সেবা করুন’

অনলাইন ডেস্ক

জাতীয়

জনপ্রশাসনকে আরও দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

2026-07-19T14:42:21+00:00
2026-07-19T15:31:42+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি কর্মচারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
‘পক্ষপাতমুক্ত থেকে জনগণের সেবা করুন’
অনলাইন ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৪২ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৩:৩১ পিএম
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জনপ্রশাসনকে আরও দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে।

রবিবার  (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। কর্মশালা বা নীতিগত আলোচনা তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছাবে। সরকারি কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের নীতিনির্ধারণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের পরিসংখ্যান ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপনের কারণে সঠিক নীতি প্রণয়ন বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার জরুরি। পরিবার পরিকল্পনা কার্যক্রম পুনরায় সক্রিয় করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের নীতিমালা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নই প্রশাসনের প্রধান দায়িত্ব। বিধি-বিধানের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: