আবহাওয়ার সতর্কবার্তা, ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

আবহাওয়া

দিনের শুরুতেই দেশের কয়েকটি অঞ্চলের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের মধ্যে অন্তত ৮ জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো

2026-07-16T11:17:08+00:00
2026-07-16T11:17:08+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আবহাওয়া
আবহাওয়ার সতর্কবার্তা, ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম 
সংগৃহীত ছবি
দিনের শুরুতেই দেশের কয়েকটি অঞ্চলের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের মধ্যে অন্তত ৮ জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নৌযান ও খোলা স্থানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


  বিষয়:   আবহাওয়া অধিদপ্তর 


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: