জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১

2026-07-13T21:22:30+00:00
2026-07-13T21:22:30+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম 
সংগৃহীত ছবি
চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৪ লাখ ডলার করে প্রবাস আয় দেশে এসেছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে, গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মে মাসে প্রবাস আয় ছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

এরও আগে, এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাস আয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া গত ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং আমদানি ব্যয় পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের ফলেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।



  বিষয়:   রেমিট্যান্স  বাংলাদেশ ব্যাংক  প্রবাস আয়  বৈদেশিক মুদ্রা  আরিফ হোসেন খান  জুলাই রেমিট্যান্স  বৈধ ব্যাংকিং চ্যানেল 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: