ফেনীতে ৩ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ

2026-07-13T15:19:03+00:00
2026-07-13T15:19:03+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে ৩ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা
ফেনী সংবাদদাতা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:১৯ পিএম 
ছবি ভোরের ডাক
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এ আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং ফসলি জমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে ছাগলনাইয়া উপজেলার মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস-এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ফেনী কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পৃথক তিনটি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেন।

১৩ জুলাই অনুষ্ঠিত শুনানিতে তিনটি ইটভাটার মালিকের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত জানান, জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: