শাহজালালে বদ্ধ বিমানে ৫ ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে ১৮২ যাত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

কারিগরি ত্রুটির পর কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তিতে পড়েন ১৮২ যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

2026-07-13T01:35:16+00:00
2026-07-13T01:35:16+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
জাতীয়
শাহজালালে বদ্ধ বিমানে ৫ ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে ১৮২ যাত্রী
অনলাইন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৩৫ এএম 
সংগৃহীত ছবি
কারিগরি ত্রুটির পর কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তিতে পড়েন ১৮২ যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা বিমানের ভেতরে আটকে থাকার সময় খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। যাত্রীদের অভিযোগ, এ সময় এয়ারলাইন্সের কর্মীদের আচরণেও ছিল অসহযোগিতার ছাপ। তবে অভিযোগগুলো অস্বীকার করেছে ফিটস এয়ার কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১১ জুলাই রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ফিটস এয়ারের (৮ডি ০৯১২) ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি শনাক্ত করেন। এরপর ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত দীর্ঘ বিলম্বের পর সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, উড্ডয়ন স্থগিত হওয়ার পর রাত ২টা ৪৫ মিনিট থেকে সকাল পর্যন্ত তাদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। বদ্ধ পরিবেশ এবং দীর্ঘ সময় কোনো খাবার বা পানি না পাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কয়েকজন যাত্রী দাবি করেন, তারা ফ্লাইট বাতিলের অনুরোধ জানিয়ে বিমান থেকে নামতে চাইলে এয়ারলাইন্সের কর্মীরা তাদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।

অন্যদিকে, ফিটস এয়ারের প্রতিনিধি রানা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিলম্বের জন্য শুধু কারিগরি ত্রুটি দায়ী ছিল না; রানওয়ে সংস্কার, বৈরী আবহাওয়া এবং বিমানবন্দরের পরিচালনাগত সীমাবদ্ধতার কারণেও ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়নি বলেও তিনি দাবি করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন বিলম্বিত হয় এবং যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা বিমানের ভেতরে ছিলেন। তিনি আরও জানান, সকাল ৬টার দিকে যাত্রীদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল। তবে এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

  বিষয়:   শাহজালাল  বদ্ধ বিমান  ভোগান্তিতে ১৮২ যাত্রী 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: