সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন।রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯

2026-07-12T08:45:33+00:00
2026-07-12T08:45:33+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৪৫ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। 

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই প্রবীণ রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জমির উদ্দিন সরকার। গত শনিবার রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। তার জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।



  বিষয়:   ব্যারিস্টার জমির উদ্দিন সরকার  জমির উদ্দিন সরকারের মৃত্যু  সাবেক স্পিকার  বিএনপি বিএনপির স্থায়ী কমিটি 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: