রান্নাঘরে স্বস্তির বার্তা, কমল এলপিজির দাম

অনলাইন ডেস্ক

বাণিজ্য

বাজারে যখন প্রায় সবকিছুর দাম বাড়ার খবরই বেশি শোনা যায়, তখন উল্টো পথে হাঁটল এলপিজির বাজার। এক মাসের ব্যবধানে ১২

2026-07-02T16:03:33+00:00
2026-07-02T16:03:33+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বাণিজ্য
রান্নাঘরে স্বস্তির বার্তা, কমল এলপিজির দাম
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বাজারে যখন প্রায় সবকিছুর দাম বাড়ার খবরই বেশি শোনা যায়, তখন উল্টো পথে হাঁটল এলপিজির বাজার। এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সিদ্ধান্তে অটোগ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, যা ব্যক্তিগত গাড়ির ব্যবহারকারীদের জন্যও স্বস্তির বার্তা হয়ে এসেছে।

নতুন দর বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায় এ মূল্য হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে, ২ এপ্রিল, ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১,৭২৭ টাকা। অর্থাৎ, দুই দফায় ১২ কেজি এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়। এরপর জুন মাসে ১২ কেজির দাম ১,৯৪০ টাকা থেকে কমিয়ে ১,৮৮৫ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯.৫০ টাকা থেকে কমিয়ে ৮৬.৯৩ টাকা নির্ধারণ করা হয়।


  বিষয়:   কমল  এলপিজির দাম 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: