জনপ্রশাসনের প্রজ্ঞাপন: ঢাকা বিভাগের কমিশনার মনিরুজ্জামান মিঞা

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.

2026-06-28T15:34:32+00:00
2026-06-28T15:34:32+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: ঢাকা বিভাগের কমিশনার মনিরুজ্জামান মিঞা
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি ঢাকা বিভাগের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। পরে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে সরকার। তার স্থলাভিষিক্ত হলেন মো. মনিরুজ্জামান মিঞা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: