ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে রবিবার

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে

2026-06-25T15:17:20+00:00
2026-06-25T15:17:20+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে রবিবার
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:১৭ পিএম 
সংগৃহীত ছবি
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনকালে এ ঘোষণা দেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

এর আগে একই দিন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেন।

হাইকমিশনার জানান, আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১ জুলাই থেকে পর্যায়ক্রমে ভিসা ইস্যু শুরু হবে।

ভারতীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার পাশাপাশি পর্যটনের উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন খাতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: