রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে আয়োজিত এক

2026-06-25T14:51:18+00:00
2026-06-25T14:51:18+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন তিনি। বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন দীনেশ ত্রিবেদী। তিনি সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনের সাবেক বিধায়ক (এমএলএ) দীনেশ ত্রিবেদীকে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়ার পর গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: