চেম্বার আদালতে মমতাজের জামিন স্থগিত

অনলাইন ডেস্ক

আইন-আদালত

দুই মামলায়সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।সোমবার (২২ জুন) বিচারপতি

2026-06-22T19:26:51+00:00
2026-06-22T19:26:51+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আইন-আদালত
চেম্বার আদালতে মমতাজের জামিন স্থগিত
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।

সোমবার (২২ জুন) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। তবে ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে জামিন স্থগিতের আবেদন জানায়।

সোমবার (২২ জুন) চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া তিন মামলার মধ্যে দুই মামলার জামিন স্থগিত করেন। এর আগে রবিবার একটি মামলার শুনানিতে আদালত ‘নো অর্ডার’ দেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: