সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

অনলাইন ডেস্ক

আইন-আদালত

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৮ জুন)

2026-06-18T16:29:56+00:00
2026-06-18T16:57:01+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
আইন-আদালত
সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৪:৫৭ পিএম
আহমেদ জোবায়ের
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। 

এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সামনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


  বিষয়:   সময় টিভি  সাবেক পরিচালক  আহমেদ জোবায়ের কারাগারে 


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: