এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

অনলাইন ডেস্ক

আইন-আদালত

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (১৫ জুন)

2026-06-15T18:39:09+00:00
2026-06-15T18:39:09+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
আইন-আদালত
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. মাহফুজুর রহমান আদালতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, এ মামলার অপর সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে তার আস্থা অর্জন করা হয়। পরে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় তিনি ওয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: