মেসিকে ভালোবাসা জানিয়ে আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির

বিনোদন ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপের আমেজে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চিত্রনায়িকা পরীমনিও মেতে উঠেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক

2026-06-15T18:26:32+00:00
2026-06-15T18:29:17+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
মেসিকে ভালোবাসা জানিয়ে আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির
বিনোদন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৬:২৯ পিএম
ছবি: ক্লোলাজ
ফুটবল বিশ্বকাপের আমেজে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চিত্রনায়িকা পরীমনিও মেতে উঠেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে প্রিয় দলের প্রতি উম্মাদনা জানান পরী। সেখানে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। 

আর সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।

অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরীমনির ভালোবাসার প্রশংসা করেছেন।  নিজের সমর্থনের কথা জানিয়ে পরী বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।

মেসির খেলা দেখার সময় নিজের আবেগও কখনো লুকাননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: