ইরানের প্রধান ৪ ব্যাংকে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের অন্তত চারটি প্রধান ব্যাংক সীমিত আকারের সাইবার হামলার শিকার হয়েছে। তবে এতে গ্রাহকদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি বা ক্ষতিগ্রস্ত

2026-06-14T19:46:51+00:00
2026-06-14T19:47:20+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের প্রধান ৪ ব্যাংকে সাইবার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি
ইরানের অন্তত চারটি প্রধান ব্যাংক সীমিত আকারের সাইবার হামলার শিকার হয়েছে। তবে এতে গ্রাহকদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি বা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ।

রোববার (১৪ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

ব্যাংকিং সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানায়, ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এ সাইবার হামলা চালানো হয়। হামলার শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদোরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান।

হামলা শনাক্ত হওয়ার পরপরই সংশ্লিষ্ট কারিগরি দলগুলো দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে কিছু সময়ের জন্য ব্যাংকিং সেবায় সাময়িক বিঘ্ন ঘটে।

তবে বিবৃতিতে আরও জানানো হয়, এই সাইবার আক্রমণের ফলে গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্যের অননুমোদিত প্রবেশ ঘটেনি এবং কোনো তথ্য মুছে ফেলার ঘটনাও ঘটেনি।

বর্তমানে ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুনরুদ্ধার কাজ দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: