রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি

2026-06-08T17:33:22+00:00
2026-06-08T17:33:22+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
বাণিজ্য
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, বর্তমান সময়সূচিতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সোমবার (৮ জুন) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি করা হলেও এতে রাজনৈতিক ও নীতিনির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে সংগঠনটি জানায়। এতে বলা হয়, খুচরা ব্যবসা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, যেখানে প্রায় ৭০ লাখ দোকান মালিক ও কর্মচারীর জীবিকা জড়িত।

চিঠিতে উল্লেখ করা হয়, দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার বর্তমান সিদ্ধান্তের কারণে বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। অনেক ক্রেতা কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় কেনাকাটা করতে না পেরে সন্ধ্যার পর বাজারে আসেন, ফলে সময়সীমা ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, প্রতিদিন দুপুর ১২টা বা সরকারের নির্ধারিত যেকোনো সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হোক।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর দাবি অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কর্মসংস্থান সুরক্ষিত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

এদিকে চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, সময়সূচি শিথিল না করা হলে বহু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।

প্রসঙ্গত, দেশের খুচরা বাজার ও ব্যবসা পরিচালনায় সময়সূচি নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী মহলে আলোচনা চলছে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: