রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক

আবহাওয়া

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা

2026-06-05T18:42:06+00:00
2026-06-05T18:43:01+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
আবহাওয়া
রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৬:৪৩ পিএম
সংগৃহীত ছবি
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, আজ (৫ জুন) বিকেল থেকে দিবাগত রাত ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: