হাইকোর্টের রায়ে বিসিবি নির্বাচনের পথ পরিষ্কার, ৭ জুন ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক

আইন-আদালত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন

2026-06-03T16:03:41+00:00
2026-06-03T16:03:41+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
আইন-আদালত
হাইকোর্টের রায়ে বিসিবি নির্বাচনের পথ পরিষ্কার, ৭ জুন ভোটগ্রহণ
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচনের আয়োজন নিয়ে আর কোনো আইনি বাধা থাকছে না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আদালতের এই আদেশের ফলে নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

উল্লেখ্য, গত ৬ মে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাধারণ পরিষদ গঠন এবং ২০২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে ১৮ মে আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

তবে আদালতের সর্বশেষ আদেশে সেই রিট খারিজ হওয়ায় বিসিবির নির্বাচন আয়োজনের সব ধরনের আইনি জটিলতা দূর হয়েছে। এখন নির্ধারিত সূচি অনুযায়ী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: