ছয় অতিরিক্ত সচিবসহ আট কর্মকর্তাকে বদলি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সরকার প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ছয় অতিরিক্ত সচিবসহ মোট আট কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া

2026-06-02T15:10:53+00:00
2026-06-02T15:10:53+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ছয় অতিরিক্ত সচিবসহ আট কর্মকর্তাকে বদলি
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
সরকার প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ছয় অতিরিক্ত সচিবসহ মোট আট কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক প্রজ্ঞাপন জারি করে এসব পরিবর্তনের তথ্য জানায়।

নতুন নিয়োগ অনুযায়ী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার। মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান করা হয়েছে। সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। এই তিনটি গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বদলির অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে নতুন মুখ আনা হলো এই রদবদলে।



  বিষয়:   সরকার  প্রশাসন  রদবদল  অতিরিক্ত সচিব  কর্মকর্তা  দপ্তর  বদলি  দায়িত্ব  জনপ্রশাসন  মন্ত্রণালয়  প্রজ্ঞাপন  পরিবর্তন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: