সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

আইন-আদালত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালার গ্রিল থেকে মো. কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের

2026-06-01T16:58:19+00:00
2026-06-01T16:58:19+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আইন-আদালত
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম 
প্রতীকী ছবি
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালার গ্রিল থেকে মো. কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ভবনের টয়লেটের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন মানসিক বিকারগ্রস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত কামাল হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) টয়লেটের জানালার গ্রিলের বাইরে মো. কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: