বিশ্ববাজারে বাজারে কমেছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

বাণিজ্য

বিশ্ববাজারেবাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই

2026-06-01T15:53:55+00:00
2026-06-01T15:53:55+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
বাণিজ্য
বিশ্ববাজারে বাজারে কমেছে স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। 

বাজার তথ্য অনুযায়ী, সোমবার (১ জুন) সকালে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২১.২৫ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৬০ ডলারে দাঁড়ায়।

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণকে আরও ব্যয়বহুল করে তুলেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।

বাজার এখন নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ওপর আগামী দিনের স্বর্ণবাজারের গতিপথ অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এদিকে দেশের বাজারে সবশেষ ২৫ মে-এর সমন্বয়ে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচা-কেনা হচ্ছে।

খবর রয়টার্সের।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: