দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ পবিত্র ঈদুল আজহার আগে

2026-06-01T10:43:16+00:00
2026-06-01T10:43:16+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
বাণিজ্য
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৪৩ এএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ পবিত্র ঈদুল আজহার আগে এই মূল্য নির্ধারণ করা হয়, যা বর্তমানেও বাজারে বহাল রয়েছে। 

গত ২৫ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিন সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা করা হয়েছিল। 

এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ |৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হয়েছিল। তবে দুই দিনের ব্যবধানেই সেই দাম আবার বৃদ্ধি পায়।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এবং ৩২ দফায় কমানো হয়েছে।

অন্যদিকে, গত ২০২৫ সালেও স্বর্ণের বাজারে ব্যাপক ওঠানামা দেখা গিয়েছিল। 

ওই বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই দাম বৃদ্ধি পায় এবং ২৯ বার দাম কমানো হয়েছিল। 

আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করেই দেশীয় বাজারে এই মূল্য পরিবর্তন করা হয় বলে জানায় বাজুস।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: