আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঠাঁই হচ্ছে না উইঙ্গারের

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দল কেমন হবে, তা নিয়ে ইচ্ছা করেই স্পষ্ট কিছু বলেননি লিওনেল স্কালোনি। এই ব্যাপারে রহস্য রেখে দিয়ে

2026-05-28T18:36:42+00:00
2026-05-28T18:36:42+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
খেলাধুলা
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঠাঁই হচ্ছে না উইঙ্গারের
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দল কেমন হবে, তা নিয়ে ইচ্ছা করেই স্পষ্ট কিছু বলেননি লিওনেল স্কালোনি। এই ব্যাপারে রহস্য রেখে দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যখন তাদের স্কোয়াড চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে, তখন প্রধান কোচ এই ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি। তার কথা ছিল, আমাদের এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে যেগুলো আগামী দিনগুলোতে আমরা সমাধান করে ফেলব।

অনিশ্চয়তায় থাকা খেলোয়াড়দের তালিকায় আছেন ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। রিয়াল মাদ্রিদের এই কিশোর চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ার বড় রকম ঝুঁকিতে এবং রোববারের আগেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পারফরম্যান্স ও শারীরিক ফিটনেসের দিক থেকে মাস্তানতুয়োনো ভালো অবস্থানে থাকলেও  শুধুমাত্র কৌশলগত কারণে বাদ পড়তে পারেন।

আগামী ২ জুন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। সময় যতই ঘনিয়ে আসছে, স্কালোনি সতর্ক চোখে প্রত্যেককে পরখ করছেন। চলতি মৌসুম শেষে বুয়েন্স আয়ার্সের লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে রিপোর্ট করেন খেলোয়াড়রা। প্রথম দলে থাকা খেলোয়াড়দের তালিকা থেকে ২৬ জন চূড়ান্ত করা হবে।

সোমবার থেকে কোচিং স্টাফরা প্রত্যেকটি পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। স্কালোনি বলেছেন, খেলোয়াড়ের পারফরম্যান্স ও সম্ভাব্য সেরা অবস্থানে থাকার’ ওপর ভিত্তি করে প্রাথমিক দলে কাটছাঁট করা হবে।

কিন্তু মাস্তানতুয়োনোর বেলায় অন্য ঘটনা। তার শারীরিক অবস্থা চমৎকার, একদম শীর্ষ পর্যায়ের। কিন্তু সেটাও তার জন্য যথেষ্ট নয়। এই আর্জেন্টাইন যদি বাদ পড়েন, তাহলে সেটা কোনো শারীরিক সমস্যার কারণে নয়, কৌশলগত সিদ্ধান্তে।

এই তরুণ অ্যাটাকারকে অনেকে আর্জেন্টিনার  ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছেন। কিন্তু এখনই তাকে দলের জন্য অপরিহার্য মনে করা হচ্ছে না।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারো মতে, মাস্তানতুয়োনোকে আস্তে ধীরে আর্জেন্টিনা সেটআপে অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে কোনো চাপ ছাড়াই উন্নতি করার সুযোগ পাবেন। অন্যদের মতে, এখনই তাকে দলের অন্তর্ভুক্ত করা উচিত, যাতে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে পারেন।

চূড়ান্ত দল তৈরির প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখছে একাধিক খেলোয়াড়ের ইনজুরি। যাতে উদ্বেগ বাড়ছে ক্যাম্পে। মূলত তিন খেলোয়াড় খেলার ঝুঁকিতে আছেন—নাহুয়েল মলিনা, নিকো গঞ্জালেজ ও গঞ্জালো মন্তিয়েল। এই মাসে কোয়াড্রিসেপস ছিঁড়ে যাওয়ায় সবচেয়ে বড় শঙ্কার মধ্যে মন্তিয়েল। তিনজনই আলাদা আলাদা ট্রেনিং করেছেন, যাতে নিজ নিজ সমস্যা সমাধানে তারা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারেন।

যদিও অ্যাতলেটিকো মাদ্রিদের মলিনা ও গঞ্জালেজকে নিয়ে ইতিবাচক খবর মিলেছে। পেশীর চোটের কারণে গত এপ্রিল থেকে মাঠে বাইরে গঞ্জালেজ। লিগ মৌসুমের শেষ দিকে মলিনা শারীরিক অস্বস্তিতে পড়েছেন।

তিনজনের মধ্যে মন্তিয়েলই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায়। বড় কোনো ধরনের পরিবর্তন না ঘটলে চূড়ান্ত স্কোয়াডে মন্তিয়েলের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিন খেলোয়াড়ের একজন যদি বাদ পড়েন, তাহলে মাস্তানতুয়োনোর সুযোগ বাড়বে।

আগামী রোববারের মধ্যে স্কালোনি দল ঘোষণা করবেন। মাস্তানতুয়োনো দলে জায়গা পাবেন নাকি পাবেন না, তা এখনও অমীমাংসিত। কিন্তু তাকে নিয়ে ক্ষীণ হলেও আশা থাকছে।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: