চাকরি দেওয়ার নামে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে চক্রের প্রধানসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

2026-05-25T17:25:00+00:00
2026-05-25T17:25:00+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
চাকরি দেওয়ার নামে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে চক্রের প্রধানসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনাসদস্য।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর কেরানীগঞ্জের র‍্যাব ১০-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন– মো. তারেক সরকার (৪০) ও তার সহযোগী পলাশ কবির (৪২)।

র‍্যাব জানিয়েছে, মূলহোতা তারেক সরকার গত প্রায় ছয় বছর ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি হোয়াটসঅ্যাপে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অ্যাকাউন্ট খুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।

মোহাম্মদ কামরুজ্জামান জানান, নরসিংদী সদর থেকে মো. তারেক সরকার ও তার সহযোগী মো. পলাশ কবিরকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে গত ৬ বছর ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। এসময় হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন এক থেকে দেড় কোটি টাকা।’


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: